|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার ফিতা কেটে শুভ সূচনা করেন ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ বক্তব্য রাখেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় নান্দাইল উপজেলার প্রতিটি সরকারি অফিস পৃথক পৃথক ষ্টলের মাধ্যমে তাদের ডিজিটাল কার্যক্রম জনসাধারনকে অবহিত করেন। উদ্ভোধন অনুষ্ঠানের পর সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রম বিষয়ে অবহিত হন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রশাসনের সকল কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.