|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
কেন্দ্রীয় ছাত্রলীগে সহ-সম্পাদক নির্বাচিত হলেন কটিয়াদীর এর জুবায়ের আহমেদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা কৃতী সন্তান জুবায়ের আহমেদ।
গত ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে সহ-সম্পাদক পদে মনোনীত করার বিষয়টি জানানো হয়।
জুবায়ের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করুয়াপাড়া গ্রামে। তিনি ২০১৪ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জারইতলা স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে মাধ্যমিক পাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ক্লিন ইমেজের ছাত্র হিসেবে পরিচিত এই ছাত্রনেতা।
কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ার বিষয়ে জুবায়ের আহমেদ বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজপথে শ্রম-ঘাম দিয়ে রাজনীতিটা করে আসছি। আমি আমৃত্যু রাজনীতির সাথে থাকবো, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে পথ চলব। তাতে যদি কখনো সম্ভব হয় এলাকার মানুষের জন্য সাধ্যমতো সাহায্য সহযোগিতা করবো। আমি সকলের দোয়া এবং ভালোবাসা চাই।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.