|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
ধামরাইয়ে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২২
ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান,বুধবার (২ নভেম্বর) ভোররাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার ওসি জানান, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে এবং মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.