|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
নওগাঁ জাতীয় যুব দিবস ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২২
নওগাঁর মান্দায় র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা প্রমূখ।
শেষে ৪৫ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ৮ লাখ ৩২ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.