|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
বিরোধীদলীয় নেতা জি এম কাদেরকে ঘোষণা চায় জাপা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২২
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত দলটির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবে না বলে জানানো হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.