|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
পুলিশের ওপর যুবদলের হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল
শনিবার রাতে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে যায়।
হাজীগঞ্জ থানার ওসি জুবাইর সৈয়দ দৈনিক বাংলার অধিকার কে জানান-যুবদল অহেতুক ভাবে পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। এই হামলায় আমিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছি। এ ঘটনায় আমরা অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক দৈনিক বাংলার অধিকার কে জানান-যুবদলের শান্তিপূর্ণ র্যালি হচ্ছিল।
র্যালিটি টোরাগড় স্বর্ণকলি স্কুল থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের বড়পুলের পূর্ব পাশে গেলে পুলিশ অহেতুক বাধা দেয় পুলিশ এর তীব্র নিন্দা জানাচ্ছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.