|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় শিক্ষক দিবস উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২২
মোঃ মাসুদ রানা ,কচুয়া
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রনালয়ের অধীনে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকল কলেজ,মাদ্রাসা,মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম,কচুয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,বিল্লাল হোসেন,আবুল হোসেন পাটওয়ারী প্রমুখ।
কচুয়া: কচুয়ায় শিক্ষক দিবসে উপলক্ষে র্যালি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.