|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
নওগাঁয় ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামে ১ জন যুবক গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২২
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁর মান্দায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেনকে (১৯) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার ভারশোঁ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারীর বাবা জানান, বেশকিছু দিন ধরে স্বামী পরিত্যক্তা মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে ওই যুবক কৌশলে মেয়ের ঘরের দরজা খুলে প্রবেশ করে। এ সময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।
ভিকটিমের বাবা আরও বলেন, সুযোগ পেয়ে তার মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন যুবককে আটক করে পুলিশে দেন। ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ভিকটিমের বাবার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.