|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
ভোক্তা-অধিকার চাঁদপুর কালীবাড়ি এলাকায় অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২২
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক সদর উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে - সিটি ইলেকট্রনিকস কে ২০,০০০/-, গ্রান্ড সিটি রেস্টুরেন্টকে ৫,০০০/- সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ২৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও ১০ টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.