|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
মিরসরাইয়ে ঈদে আজম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২২
চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদে আজম উৎযাপন উপলক্ষে রবিবার (৯ই অক্টোবর)সকাল ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় রেজাউল করিম এর সভাপতিত্বে বারইয়ারহাট গার্লস স্কুলের সামনে থেকে শুরু হয়ে গ্রীণ টাওয়ার প্রাঙ্গনে এসে এক সমাবেশও দোয়া সম্পন্ন হয়।এতে মাওলানা জামশেদ আলম, মাওলানা বোরহান উদ্দিন, সিরাজ মিয়াজি, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব,শরীফুল আলম, ছাইফুর রহমান আজাদ,
সহ সংগঠনের নেতৃবৃন্দ শতাধিক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, শিক্ষকবৃন্দ সহ ধর্মপ্রাণ জনসাধারণ এতে উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস হিসেবে পাওয়ার পরম শোকরিয়ার সর্বোচ্চ ঈদ, ঈদে আজম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.