|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরের আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২২
শ্রীনগরের আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে নাবিলা আক্তার (৫) বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাবিলা পশ্চিম আটপাড়া গ্রামের রবিউল মির এর মেয়ে এবং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের অগোচরে গোসল করার সময় আনুমানিক দুপুরে আরো শিশুদের সাথে গোসল করতে যায়,সে সময় পুকুরে পড়ে ডুবে যায়। সব শিশুরা উঠে আসলেও সে না উঠে আসায়
নিহতের পরিবাররা খোঁজাখুঁজি করে বিকেলের দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাকে উদ্ধার করে। নিহতের স্বজনরা হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.