|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
কুলিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২২
তথ্য ও প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক " এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্ষীয়ান নেতা মো. আব্দুস সাত্তার মাষ্টার সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরণ প্রমূখ।
আলোচনা সভা সঞ্চলনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.