|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২২
আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন
শ্রীনগরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীনগর উপজেলার রাজরানী কমিউনিটি সেন্টারে শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক,ডা : সারোয়ার হোসেন জুয়েল, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,সহ-সভাপতি শাহিন, অর্থবিষয়ক সম্পাদক শাহাজামাল বাছার,কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম নিশাত সিকদার,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.