|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
সোনাইমুড়ী উপজেলা করিহাটি পুর্ববাজারে, বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২২
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। গ্রেফতারকৃত মোঃ ইমাম হাসান ওরফে ফাহাদ (২৫) উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দেওটি ইউনিয়নের কড়িহাটি পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি ফাহাদ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বিদেশি মদ ফেনী ও কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে আসছে।
এরপর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় খুচরা মূল্যে এগুলো সরবরাহ করে আসছিল সে।
এ ঘটনায় ফাহাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.