|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চাঁদপুরে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২২
এবার প্রেমের টানে চাঁদপুরের হাজীগঞ্জে ছুটে এলেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। ভালোবাসার মানুষকে আপন করে পেতে হাজীগঞ্জে ছুটে এসেছেন তিনি। ধর্মীয় রীতি মেনে ১৫ সেপ্টেম্বর রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।
চাঁদপুরের সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক ৭ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে
ফেসবুকে আয়েশার সঙ্গে পরিচয় হয় ফারুকের। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ৪ মাস পূর্বে ওমর ফারুক বাংলাদেশে চলে আসে।
প্রায় ৪ মাস প্রিয় মানুষটিকে কাছে না পেয়ে ১৪ সেপ্টেম্বর মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসে মালয়েশিয়ান তরুণী।
ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ ৬নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকেন। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরা।
ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। মালয়েশিয়ান মেয়ে নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পাশাপাশি চাকরি করছে।
নুর আয়েশা জানান, দেশে ফিরে দু’জনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।
ভিনদেশি বউয়ের সঙ্গে সম্পর্ক কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা জানান, ইংরেজিতে দক্ষ পুত্রবধূ কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে।
পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী বাংলাদেশে এসেছে।
নুর আয়েশার মা বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, অনেক সুন্দর দেশ। এদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ। এখানকার ফুচকা খুবই টেস্ট। মালয়েশিয়াতে একটি ফুচকার ব্যবসা চালু করব। যা খেয়ে মানুষ তৃপ্তি পাবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.