|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় ২ মাদক কারবারি সহ ৫ জন আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২২
ছাগলনাইয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর বল্লভপুর মোস্তফা মেম্বারের বাড়ীর পার্শ্ব থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মজিবুল হক'র ছেলে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল ও একই এলাকার আব্দুল মালেক মেম্বার বাড়ীর মৃত আব্দুল মালেক'র ছেলে বেলায়েত হোসেন প্রঃ হুদন বাশি (৪৯) কে ৫ লিটার চোলাই মদ সহ আটক করেন থানা পুলিশ।
ছাগলনাইয়া থানা সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সহ আরো ৩ জন জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলো, মহামায়া ইউনিয়নের জয়নগর থেকে আলমগীর, শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর সাইফুল ইসলাম, ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর মোহাম্মদ পারভেজ। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয় এবং ৫ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.