|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের রাস্তা নির্মান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২২
ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউপিস্থ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের চলাচলের রাস্তা পাকাকরন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সোমবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা চেয়ারম্যান'র পক্ষ হতে রাস্তাটি উদ্বোধন করেন ঘোপাল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি ও ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, সদস্য শেখ আনোয়ার করিম, ঘোপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিমুল ইসলাম রিমু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তফা জানু সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উপজেলা চেয়ারম্যান'র সুদৃষ্টিতে বিদ্যালয়ের একের পর এক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ রাস্তাটি হওয়ার পর শিক্ষার্থীদের যাতায়াতের আর কোন সমস্যা থাকবেনা। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলা চেয়ারম্যান'র দিক নির্দেশনা অনুযায়ী কাজ চলতেছে বলে মন্তব্য প্রকাশ করেন বক্তারা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.