|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
পৃথিবীর মায়া ত্যাগ করলেন সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৫ আগষ্ট /২০২২) বিকেল সাড়ে ৩ টার সময় পৌর শহরের কালীপুর মধ্যম তরফ বাসায় লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।

তিনি ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) প্রতিষ্ঠাতা শ্রীশ্রী গুরু মহারাজ বাবাজি শুভ স্বামীর নিকট থেকে দীক্ষা গ্রহন করেন।
গৌরীপুরে শ্রীশ্রী গোপিনাথ জিও মন্দিরের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভক্ত হৃদয় জয়সহ নিষ্কাম হরিকথা শ্রবণ করে গেছেন। তাঁর স্বামী স্বর্গীয় রামচড়ন দাসের স্ত্রী ও সাংবাদিক দিলীপ কুমার দাসের গর্ভ ধারিনী মাতৃদেবী।
জানা যায় গত জুলাই মাসে শারিরীক সুস্থতাতা দেখা দিলে তাঁর জোষ্ঠ পুত্র দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে লিভারের আল্টসনোগ্রাম করান এবং রিপোর্ট দেওয়ার পর লিভার টিউমার আছে বলে জানতে পারেন।
লিভার টিউমারের ব্যয়বহুল চিকিৎসা করানো তার সাধ্যের বাহিরে বলে ঢাকা হোমিও মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ জামাল উদ্দিনের নিকট সেই বিষয়ে চিকিৎসা করানো শুরু করেন। প্রায় ১০ দিন ঐষধ সেবনের করানোর পর তাঁর মাতার শারিরীক দুর্বলতা আরো বেড়ে যায়
চলতি মাসের ২০ তারিখ শরীরে জন্ডিসের ভাব দেখা দেয় এইদিন থেকে তিনি একেবারেই খাদ্য গ্রহন বন্ধ করেদেন। এভাবেই তিমি গতকাল ২৫ আগষ্ট বিকেলে পরলোকে গমন করেন। তার পরলোক গমনে ইসকন, গৌরীপুর উপজেলা পরম বৈষ্ণব বৃন্দ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস সমবেমাসহ তার পরিবার বর্গের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.