|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
সিরাজদিখানে কোলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের গৌরিপুরা চৌরাস্তা সংলগ্ন স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান কুট্টি, জসিম উদ্দিন খোকন, আলী আনসার মোল্লা, আজিজুল খাম, মোয়াজ্জেম হোসেন, মোতাহার হোসেন, আতাহার হোসেন, এডভোকেট আলাউদ্দিন, খলিলুর রহমান, শিলা কামাল, বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বাধীন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন সুমন, জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন সুমন, সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ শিকদার, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক উল আলম ফারুক , শ্রীনগর যুবদল নেতা শাহ আলম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাসুম মোরশেদ, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.