|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
কিশোরগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর দায়িত্ব গ্রহণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২২
কিশোরগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) কিশোরগঞ্জ জেলায় তার নতুন কর্মস্থলে যোগদান করেন। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) এর স্থলাভিষিক্ত হয়েছেন।
উল্লেখ যে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএল(বার) এর অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় ঢাকা রেঞ্জ এ বদলি জনিত কারণে, বৃহস্পতিবার (১৮ আগষ্ট) তারিখ কিশোরগঞ্জ জেলা ত্যাগ করেন এবং পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
পুলিশ সুপার (এসপি) এর বিদায় ও যোগদান উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে ফুলের থুড়া সংবর্ধনা দিয়ে বরণ, দায়িত্ব অর্পন ও দায়িত্ব গ্রহন করেন।
পরে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএল(বার) কে কিশোরগঞ্জ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ এর পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ ফুল দিয়ে আগমনী অফিসার কে বরণ ও বিদায়ী অফিসারকে বিদায় জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.