|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের পাশে আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।সোমবার (১৫ আগস্ট) বাদ মাগরিব রৌশন ফকির দরগা মাদ্রাসার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন'র সঞ্চালনায় এবং বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ফেনী জেলা আ'লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার'র পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ কাজী ওমর ফারুক, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, সাবেক চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন, পৌর কাউন্সিলর নুরুল আলম, মহামায়া যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, দলীয় নেতাকর্মী সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বিশিষ্ট শিল্পপতি ও জেলা আ'লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার'র ব্যাক্তিগত উদ্যোগে অসহায় গরীব দুখীদের মাঝে চিকিৎসা, বিবাহ, গাড়ী মেরামত ও গৃহ নির্মান বাবদ প্রায় ১৩ লক্ষ টাকা অনুদান প্রদান করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল নিহতদের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত যৌথভাবে পরিচালনা করে রৌশন ফকির দরগা মাদ্রাসার খতিম মাওলানা বদরুল আলম ও দেবপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহম্মদ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.