|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা লায়ন্স পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা লায়ন্স পরিবারের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়। ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বঙ্গবন্ধু সার্ভিস সপ্তাহ'র সদস্য সচিব লায়ন্স হাজ্বী মোঃ মহসিন আলী।
এসময় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হওয়ার পাশাপাশি শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সার্ভিস সপ্তাহের চেয়ারম্যান প্রভাষক লায়ন্স মোঃ মোর্শেদ হোসেন, সদস্য মোঃ ফয়সাল ভুঁইয়া, মোঃ নিজাম উদ্দিন, শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.