|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় সাচার ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২২
চাঁদপুরের কচুয়া উপজেলা ১নং সাচার ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে, ১৫আগস্ট হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাচার উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মো.মনির হোসেন,কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.সালাউদ্দিন সরকার,যুগ্ম আহ্বায়ক মো.ফয়সাল ভূইয়া।
আরোও উপস্থিত ছিলেন সাচার ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,আরিফ হোসেন,প্রদীপ সরকার,সজীব মোল্লা,জোনায়েদ তালুকদার প্রমুখ
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.