|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২২
লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে (৯) যৌন হয়রানির অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। অধ্যক্ষ নিজাম উদ্দিন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের খলিল মুন্সিবাড়ির মৃত মোবারক উল্যার ছেলে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি।শিশুটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে অফিসরুমে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন অধ্যক্ষ নিজাম উদ্দীন। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানায় শিক্ষার্থী। রবিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে অধ্যক্ষ নিজাম উদ্দিনকে অভিযুক্ত করে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.