|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
নওগাঁর আত্রাইয়ে হিরোইনসহ আটক এক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২২
নওগাঁর আত্রাইয়ে হিরোইনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সারে ৭ টার সময় উপজেলার পারকাসুন্দা সনির মোর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের সাবেক মেম্বার আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৪)। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা সনির মোর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীর সন্ধ্যায় মাদক কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সেখানে অভিযান চালায়। সে সময় ৩ গ্রাম হিরোইন সহ মোঃ শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.