|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
সাংবাদিক রাখি সাহা আর নেই–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২২
চাঁদপুরের পুরান বাজার এলাকার এক সময়ের বাসিন্দা, ঢাকায় কর্মরত একুশে টেলিভিশনের সাবেক স্টাফ রিপোর্টার সাংবাদিক রাখি সাহা আর বেঁচে নেই।
১১ আগস্ট বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। রাখি সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে চাঁদপুর প্রেসক্লাব মধ্যেমে।
রাখি রাখি সাহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী।
তিনি বলেন পুরুষ শাসিত এই সমাজে রাখি সাহা একজন নারী সাংবাদিক হিসাবে নিজেকে দাঁড় করাতে গিয়ে পদে পদে বাঁধার সম্মুখন হয়েও থেমে যায়নি। দৈনিক চাঁদপুর প্রবাহ, আমার চাঁদপুর এবং পরে একুশে টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন।
তিনি আরও জানান, রাখি সাহা বঙ্গজের সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেছিলো। এমনকি তার ছেলেসহ গান গাইতেন । বর্তমানে রাখি সাহার ছেলেটিও নামকরা তবলা বাদক হয়ে উঠছে।
একজন সাংবাদিক কে আমরা হারিয়েছি, আমরা তার জন্য দোয়া ও আশীর্বাদ করছ। তিনি যেন ওপার ভালো থাকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.