|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২২
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সুন্দরী বেওয়ার মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সুন্দরী বেওয়া (৬০) এর প্রাণ। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফেরার পথে বাড়ী থেকে মাত্র দুই কিলোমিটার দুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত্যু বরণ করেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের পাশে।
স্থানীয়রা জানান, দেবীপুর গ্রামের মৃত লফির উদ্দীনের স্ত্রী গোলেনুর ওরফে সুন্দরী বেওয়া (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাজুর ইউনিয়ন পরিষদ পার হলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ তিনি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যান। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে, কয়েক বছর আগে তার স্বামী ও সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যান
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.