|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ডাকাত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২২
ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ডাকাত গ্রেফতার।
অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব কাজী মোঃ রফিক আহমেদ এর দিক নির্দেশনায় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেন এর সহযোগীতায় এসআই (নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং- ৩০/০৭/২০২২খ্রিঃ তারিখ দিবাগত রাত ০৩.১৫ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন ১০নং ঘোপাল ইউপিস্থ নিজকুঞ্জরা সাকিনের আলোকদিয়া হইতে সমিতি বাজার পাকা সড়কের উপর দাগনভুঞা বাড়ীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ১।

আরমান হোসেন রকি(২৪), পিতা- রবিউল হোসেন, মাতা- রহিমা বেগম, গ্রাম- নতুনপাড়া (৫নং ওয়ার্ড), থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ রবিউল হোসেন প্রকাশ ইমন সাহা(২৮), পিতা- স্বপন সাহা, মাতা- মুক্তা সাহা, গ্রাম- চৌধুরীপাড়া (৫নং ওয়ার্ড), থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম, ৩। তারেক হোসেন(২২), পিতা-আবুল হোসেন, মাতা- মৃত নুর নাহার, গ্রাম- নতুনপাড়া (৫নং ওয়ার্ড), থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম, ৪। আবদুর রহিম(২৪), পিতা- মোঃ মীর খান, মাতা-সুরমা আক্তার, গ্রাম- বগাচতর (২নং ওয়ার্ড), থানা- সীতাকুন্ড, জেলা -চট্টগ্রাম, ৫।আরিফ হোসেন জনি(২০), পিতা- জহির আলম, মাতা- রেহেনা আক্তার, গ্রাম- নতুনপাড়া (৫নং ওয়ার্ড), থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদেরকে ০১। একটি লোহার তৈরী ছোরা, ০২। একটি লোহার তৈরী ছুরি, ০৩। একটি লোহার তৈরী ছুরি, ০৪। ০১ (এক) টি স্লাইল রেঞ্জ, ০৫। ০১ (এক) টি সাদা রংয়ের পুরাতন প্রবক্স গাড়ীসহ গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.