|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া ঘোপালে ডাকাতি প্রস্তুতিকালে গাড়ী ও অস্ত্রসহ ৫ ডাকাত আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউপিস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিজকুঞ্জরা এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ। গত শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩ টায় ডাকাতি প্রস্তুতি করার সময় একটি প্রবক্স গাড়ী ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম'র তত্বাবধানে এবং ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ'র নির্দেশনায় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মকবুল হোসেন'র সহযোগিতায় এসআই এনামুল হক, এসআই ছায়েদুর রহমান পিপিএম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।
ডাকাতেরা হল চট্রগ্রাম জেলা সীতাকুন্ড থানার আরমান হোসেন (২৪), ইমন সাহা (২৮), তারেক হাসান (২২), আবদুর রহিম (২৪) ও আরিফ হোসেন জনি (২০)। এদের কাছ থেকে ১টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী ছুরি, ১টি টি স্লাইল রেঞ্জ, ১টি সাদা রংয়ের পুরাতন প্রবক্স গাড়ী জব্দ করা হয়। ছাগলনাইয়া থানা আসামীদের বিরুদ্ধে পৃথক অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করে জেলা আদালতের সোর্পদ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.