|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২২
নোয়াখালীর চাটখিলে মোঃ কাউছার মাহমুদ নাইম (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নাইম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাঁকড়াপাড়ায় আমিন উল্যাহ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাইম ওই বাড়ির রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে। তিনি পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে গেলে নাইম ফাঁকা বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন এ ঘটনা দেখার পর পুলিশে খবর দেন।
তবে এটি আদৌ আত্মহত্যা কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.