|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ষোলঘরে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২২
ষোলঘরে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল
আলোচিত ৩৬ হাজার ৮১৬ পিস মদের বোতল আটক এর মূল হোতা শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম কে পদ থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
(২৮জুলাই)বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় যুবলীগ নেতা সাইদুল মুন্সীর নেতৃত্বে ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মিলে এ ঝাড়ু মিছিল করে।
মিছিলে অংশগ্রহণ করা ব্যাক্তিরা বলেন, তিনি হঠাৎ করে এত সম্পদের মালিক হয়েছেন আমরা এতদিন তার ভয়ে কিছুই বলতে পারিনি। এখন আমার বুঝতে পারছি সে অবৈধভাবে এত টাকার মালিক হয়েছে।কোন দুর্নীতিকারী ব্যাক্তি কে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না,
আমরা চাই তিনি যে অপরাধ করেছে তার যেন সঠিক বিচার হয়। তাকে যেন গ্রফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.