|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২২
শ্রীনগরে গাঁজা ও ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতার
শ্রীনগরে ৮কেজি গাঁজা ও ৪৪পিস ফেন্সিডিলসহ ওয়াসিম(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
(২০জুলাই)বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার দেউলভোগ বাজার এলাকার সেবা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি ওয়াসিম উপজেলার সদর ইউনিয়নের ধাইসার গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এস,আই মাসুদ, সঙ্গীয় এএসআই মাজাহার ও ফোর্স নিয়ে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দেউলভোগ বাজার এলাকার সেবা জেনারেল হাসপাতালের সামনে পৌছে ট্রাক নং-ঢাকা মেট্রো ন-১৬-৩২৯৫সহ ট্রাক চালক মাদক কারবারি ওয়াসিমকে আটক করে তার দখল হতে ৮কেজি গাঁজা ও ৪৪পিস ফেন্সিডিল উদ্ধার করে ট্রাকসহ জব্দ করেন।
আরো জানা যায়, মাদক কারবারি ওয়াসিম দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চল থেকে নিজের ট্রাকে করে মাদকদ্রব্য এনে শ্রীনগর উপজেলাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল বিক্রয় করে আসছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.