|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২২
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ জুলাই) বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ৩৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।
উল্লেখ্য, আগামীকাল ১০ জুলাই (রবিবার) সারাদেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। যদিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের অনেক জায়গায় আজ শনিবার ঈদ উদযাপন হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.