|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২২
ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল
শ্রীনগরে ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে সংগঠনের দাতা সদস্য মালয়েশিয়ায় সদ্য প্রয়াত মোঃ সজিব মোল্লার রুহের মাগফেরাত কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮জুলাই শুক্রবার সকাল সাড়ে আট টায় ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা'র সঞ্চালনায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন, উপস্থিত ছিলেন বাগবাড়ী পুরাতন জামে মসজিদের সভাপতি সোহেল রানা দেওয়ান, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার আরশাদ হাওলাদার, সদ্য প্রয়াত সজিব মোল্লার বাবা ইসমাইল মোল্লা, বড় ভাই রাজিব, সাংবাদিক ফরহাদ হোসেন জনি, ছাত্র নেতা ফরিদ রানা, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক তানভীর ইসলাম রাফি, আবু তালহা, আবির, নুর মোহাম্মদ প্রমূখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.