|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গায়েবী গজার মাছের পুকুর থেকে দেহ বিহীন মাথা উদ্ধার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গায়েবী গজার মাছের পুকুর থেকে দেহ বিহীন মাথা উদ্ধার!
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামে গায়েবী গজার মাছের পুকুর থেকে দেহ বিহীন মানুষের মাথা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ জুলাই২২)ইং সকাল ১১টার দিকে মাথাটি উদ্ধার করা হয়।
তাৎক্ষনিক মানুষের মাথার পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন- সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দাউদনগর গ্রামে মাছের ঘাট খ্যাত পুকুর থেকে মাথা উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর তীরে থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ।
তবে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি মাথাবিহীন লাশের মাথা এটি কিনা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.