|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
সোনাগাজীতে বকুলতলা খেলাঘর আসর’র সম্মেলন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২২
সোনাগাজীর ২নং বগাদানা ইউনিয়নে বকুলতলা খেলাঘর আসর'র সম্মেলন ২৪শে জুন সন্ধ্যা ৭টায় বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বকুলতলা খেলাঘর আসরের সভাপতি মোঃ আবুল বাশার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম রুবেল'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - খেলাঘর ফেনী জেলা সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাঘর ফেনী জেলা কমিটির সম্পাদক সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলার দর্পণ খেলাঘর আসর'র সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ।
এসময় সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম (শাহ শহীদ), বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানিম সম্পাদক রবিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও খেলাঘর আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আবুল বাশার'কে সভাপতি ও ইব্রাহিম রুবেল কে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.