|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
খুলনার দাকোপের লাউডোবের খুটাখালী বাজারে এনসি দত্ত জুয়েলার্স এ ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২২
খুলনা জেলার দাকোপ উপজেলায় একের পর এক চুরির ঘটনায় আতংকে রয়েছে সাধারণ মানুষ। গতকাল রাতে লাউডোব ইউনিয়নের খুটাখালী বাজারে সনামধন্য জুয়েলারী ব্যাবসায়ী নিমাই চাঁদ দত্তের জুয়েলারী দোকান "' এন সি দত্ত জুয়েলার্স"' এ ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দ্ত পরিবার সুত্রে জানা জায় চোরেরা চেতনা নাশক স্প্রে করে এই চুরি সংঘঠিত করেছে।
বিষয়টি জানাজানি হলে ঘটনা স্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সি- সার্কেল জনাব রাশেদ হাসান, ওসি তদন্ত আশরাফুল আলম,
সহ সঙ্গীয় ফোর্স। এসময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এই চুরির বিষয়ে ক্ষতি গ্রস্থ পরিবারকে সমবেদনা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্মাববাস প্রদান করেন। সঠিক তদস্ত করে দোসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ যুবরাজ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.