|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
হাজীগঞ্জে নির্মল রঞ্জন গুহের রোগ মুক্তির জন্য প্রার্থনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বাবু নির্মল রঞ্জন গুহের রোগ মুক্তির কামনায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর নির্দেশে হাজীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ন জিউর আখড়ায় এক প্রার্থনা ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম ও সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন সাহা, আওয়ামীলীগ নেতা লিটন পাল, সাবেক ছাত্র নেতা চঞ্চল সাহা, বিশ্বজিৎ সাহা, মোস্তাফিজুর রহমান সুজন, শরিফ মজুমদার, শফিক মোল্লা পিঙ্কু দেবনাথ গোপাল পাল সৈকত, শিমুল সিকদার,
এসময় উপস্থিত ভক্তবৃন্দ ও মন্দিরের পূজারী পূজা শেষে নির্মল রঞ্জন গুহের রোগ মুক্তির জন্য প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.