|| ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
মতলবে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারী অনুদান প্রধান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২২
মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হক এর নির্দেশে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কাজিয়ারা গ্রামের বাদশা মিয়ার ছেলে অসহায় দিনমুজুর সফিকুল ইসলাম ও তার ছোট ভাই শরিফকে সরকারী অনুদান প্রধান করা হয়েছে ।
গত ২০ মে ঝড়ে ওই গ্রামের অসহায় পরিবারের দুইটি ঘর ক্ষতিগ্রস্থের সংবাদটি প্রকাশিত হলে হয় । বিষয়টি নির্বাহী কর্মকর্তার নজরে আসেন পরে নারগাও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম মামুন মৃধাকে ক্ষতিগ্রস্থ পরিবারের সহযোগিতার নির্দেশ প্রদান করলে। ১৪ জুন বিকালে ইউনিয়নের টিআর প্রকল্প থেকে অসহায় দুই পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মিধা, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গোলাম রাব্বানী দেওনজী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক চন্দ্র ভৌমিক, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তালুকদার ও রশিদ পাঠানসহ এলাকাবাসীরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.