|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুন, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম কর্তৃক আয়োজনে ১৭ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জুন) বাদ মাগরিব যায়যায়দিন পত্রিকা কার্য্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আউয়াল চৌধুরী'র সঞ্চালনায় এবং যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রফেসর কামরুল ইসলাম লিটন'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার, দাগনভুঁইয়া উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুদ্দিন সাইফ ও ছাগলনাইয়া গণ-পাঠাগার সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর কবির লিটন, মোঃ শাহ আলম, বকুল দরিয়া, সাখাওয়াত হোসেন, জিয়াউল হক বাপ্পি।
আলোচনা সভা শেষে যায়যায়দিন পত্রিকার ১৭ বছর পদার্পন উপলক্ষে কেক কেটে উপস্থিত সকলেই মিলনমেলা পরিনত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.