|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ ঠা জুন শনিবার সকাল ১১ টায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন ও যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন পাটোয়ারী,সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান,যুবলীগ নেতা পাবেল পাটোয়ারী,ছাত্রলীগ নেতা কামরুল হোসেন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, রাসেল মিজি, রায়হান,শিমুল পাটোয়ারী, ইমরান গাজি প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.