|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
লাকসাম ২টি বেসরকারি ক্লিনিকে ১ লক্ষ টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
কুমিল্লার লাকসামে একটি বেসরকারি হাসপাতাল ও ল্যাবকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । রবিবার ( ২৯ মে ) বিকালে লাকসাম উপজেলার পৌর শহর এলাকায় অভিযানে ক্লিনিক , ল্যাব ও হাসপাতালে বৈধ কাগজপত্র না থাকায় ও নানা অনিয়মের অভিযোগে “ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা , মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় ” লাকসাম আল বারাকা জেনারেল হসপিটালকে ৫০ হাজার টাকা এবং বাইপাস সেন্ট্রাল ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।এসময় , হাসপাতাল ও ল্যাব পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয় । অন্যথায় সিলগালা করে দেয়া হবে বলে জানানো হয় । অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা . আবদুল হান্নান , শিশু কনসালটেন্ট ডা . হেলালুল হক , মেডিক্যাল টেকনোলজিস মোঃ ছানা উল্ল্যা , সেনিটারি ইন্সেপেক্টর মোঃ শাহাদাত , এবং লাকসাম থানা পুলিশ সদস্যরা । সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিনদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদফতর । ওই নির্দেশনা অনুযায়ী লাকসাম পৌর এলাকার ক্লিনিক ও হাসপাতাল গুলোতে অভিযান চালান লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.