|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
বরিশালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চানপুর ইউনিয়নের কোলচরী শ্যামরায় গ্রামে। জানা গেছে, কোলচরী শ্যামরায় গ্রামের বাসিন্দা আলী হোসেন মোল্লার দুই কন্যা লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪) সোমবার সকাল আনুমানিক ৮টার সময় বসত ঘরে বসে নাস্তার খাওয়ার সময় ঘরের টিনের বেড়ার সাথে পিঠ লাগিয়ে বসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
একই পরিবারের দুই বোনের এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যুর সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম ও মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এ.জি.এম মোঃ জিয়াউর রহমান। এসময় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে দূর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.