|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপি’র খাবার বিতরণ কর্মসূচি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি'র উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়
আজ সকাল ১১.০০ টায় ফরিদপুর শহরের মাছরাঙ্গা শপিং মলের সামনে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক মিতুল এর সভাপতিত্বে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ,সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল রহমান টুলু,মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম টি আকতার টুটুল ও ইমদাদুল হক ইমদাদ।
তারা গরীব ও অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করেন ও জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.