|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুর সদরের বিসিক শিল্পনগরী এলাকায় ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক,সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক চাদঁপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এলাকায় ভোক্তা অভিযান পরিচালনা করেন।

বিসিক শিল্পনগরী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

বিসিক শিল্প নগরী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করে এসময় আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টস,সিরকা উৎপাদনে বিএসটি আই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল পণ্য টেস্টি স্যালাইন উৎপাদন করায় মোট ২৮,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

সার্বিক সহযোগিতায় ইনস্পেক্টর ইন্টিলিজেন্স মো. এনামুল হক এবং সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান,চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.