|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
আলহাজ্জ হানেফ আলী দাখিল মাদ্রাসার দ্বিতীয়বার সভাপতি হলেন আব্দুল আজিজ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে অভিনন্দন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগরের আলহাজ্জ হানেফ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির দ্বিতীয় বারের মত সভাপতি হলেন মো. আব্দুল আজিজ। তিনি বিগত সময়ে মাদ্রাসা পরিচালনা করার সকল কার্য্যক্রম সঠিক ও সুন্দর ভাবে চালনা করাই আনন্দ উৎফুল্লের মধ্যে দিয়ে সদস্যরা আবারও আব্দুল আজিজকে সভাপতির চেয়ারে বসালেন। কমিটির অন্যন্য সদস্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার মাওলানা মঈন উদ্দীন, অভিভাবক সদস্য আব্দুল হামিদ, সাইফুদ্দিন, কবির হোসেন, শিউলী খাতুন, দাতা সদস্য আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রব, শিক্ষক প্রতিনিধি সদস্য আজগার আলী, আশরাফুজ্জামান ও রেহেনা খাতুন।এদিকে আব্দুল আজিজ দ্বিতীয় বারের মত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় তিনি ও সদস্য বৃন্দ স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.