|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুর সদরের ফরক্কাবাদ বাজারে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক,সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক চাদঁপুরের ফরক্কাবাদ বাজারএলাকায় ভোক্তা অভিযান পরিচালনা করেন।
ফরক্কাবাদ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে পণ্যের গায়ে এম আর পি, তারিখা ও,মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এর মধ্যে শেখ স্টোরকে ৩০০০ হাজার টাকা, নূর বনফুল সুইটস২০০০ হাজার টাকা,মফিজ স্টোরকে ৬০০০ হাজার টাকা, জেনিথ সুইটসকে ২০০০ হাজার টাকা, ফরাক্কাবাদ মেডিকেল হলকে ৫০০০ হাজার টাকা এবং বিনতা ফার্মেসীকে ৫০০০ হাজার টাকা-সহ মোট ২৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান-চাদঁপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.