|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুর পালের বাজারে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক চাদঁপুর জেলার সদর উপজেলার পালের বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এবং দোকান গুলোর উপর তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এতে তিনিটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে,এর মধ্যে পন্য এম আর পি না থাকায় তানিশা মিনি কসমেটিকসকে ১০০০/, মরিয়ম স্টোর কে ৪,০০০ /এবং ওজনে কারচুপির করার জন্য সুইট হোমকে ৫,০০০/ জরিমানার করা হয়েছে।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্য থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
সহযোগিতায় চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.