|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
এফ এম জুয়েল কে মতলব দক্ষিণ ওয়ার্ড কাউন্সিলর মোহনের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২২
শ্যামল সরকারঃজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হলেন। এর মধ্যে সর্বোচ্চ ভোটপেয়েকার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন চাঁদপর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক আমরা মুক্তিযুদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আঃলীগ নেতা মকবুল আহমেদের সু যোগ্য সন্তান ফেরদাউস মোর্শেদ জুয়েল ১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্টিং হয় এর মধ্যে ৫৫ শতকরা ৯৮.২৪ শতাংশ ভোট পান। সবার চেয়ে বেশিভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায়
২১ মে শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদকের নিজস্ব কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মতলব দক্ষিণ ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহন। এ সময় তাকে ফুলেল শুভেচছা জানাতে আসায় ওয়ার্ড কাউন্সিলর মোহন কে ধন্যবাদ জানান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.