|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোডকাপ ফুটবল টূর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২২
লক্ষ্মীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোডকাপ ফুটবল টূর্নামেন্ট অনূর্ধ্ব-১৭। আজ বিকাল ৪ টায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা স্টেডিয়ামে এই টূর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডা. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন আহাম্মদ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমারান হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উল্যা প্রমুখ। উদ্বোধনী খেলায় চরশাহী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে লাহারকান্দি ইউনিয়ন।
টূর্নামেন্টে মোট ২১ টি দল অংশগ্রহন করে। আগামী ২৫ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.